বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৪৪
আজকের সর্বশেষ সবখবর

ঘন কুয়াশার কারণে সিলেটে ঢাকার ৫টি উড়োজাহাজ

সিলেটের সকাল রিপোর্ট
জানুয়ারি ৪, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

প্রতিকূল আবহাওয়ার কারণে ৫ টি উড়োজাহাজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বৃহস্পতিবার সকাল ৭টা ৪৬ মিনিট থেকে ৮টা ১৭ মিনিটের মধ্যে উড়োজাহাজগুলো সিলেট বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজগুলো ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা ছিল। পরে সকাল সাড়ে ১০টার মধ্যে উড়োজাহাজগুলো সিলেট ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। তিনি জানান, ঢাকায় ঘন কুয়াশার কারণে সকাল ৭টা ৪৬ মিনিট থেকে ৮টা ১৭ মিনিটের মধ্যে বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার উদ্দেশে আসা ৫ টি উড়োজাহাজ অবতরণ করতে না পেরে সিলেটে অবতরণ করে। সিলেটে অবতরণ করা উড়োজাহাজগুলো ইউএস বাংলা এয়ার লাইনসের।

তিনি জানান, উড়োজাহাজগুলো দুবাই, দোহা, শারজা, কুয়াংচৌ ও সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ার পর সকাল সাড়ে ১০টার মধ্যে উড়োজাহাজগুলো ফের ঢাকার উদ্দেশে রওনা হয়। উড়োজাহাজগুলোতে কতজন যাত্রী ছিলেন, এর কোনো তথ্য নেই। যাত্রীরা সিলেটে ‘অফলোড’ হননি।

এর আগে গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে একই কারণে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি উড়োজাহাজ অবতরণ করেছিল। সে সময় দুটি উড়োজাহাজের মধ্যে ধাক্কা লেগে ত্রুটি দেখা দিয়েছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।