বুধবার , ৩০ এপ্রিল ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

গোলাপগঞ্জে ৬৫ কেজি পলিথিন জব্দ ১৬ হাজার টাকা জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ৩০, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোলাপগঞ্জে পলিথিন বিরোধী অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা ও প্রায় ৬৫কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে গোলাপগঞ্জ বাজারে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এই জরিমানা ও জব্দ করা হয়।

জানা যায়, বুধবার বিকেলে গোলাপগঞ্জ বাজারে পলিথিন বিরোধী অভিযান পরিচালনা করেন এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ। এসময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পলিথিন থাকার কারণে ১৬ হাজার টাকা জরিমানা ও প্রায় ৬৫কেজি পলিথিন জব্দ করা হয়।
এসময় অভিযানে ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. বদরুল হুদা ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও গোলাপগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ জানান, পলিথিন ব্যবহার যাতে না করা হয় এ ব্যাপারে আমরা সবাইকে সচেতন করছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।