সিলেটের গোলাপগঞ্জে ৩৪ বোতল ভারতীয় মদসহ আলমাছ উদ্দিন এনু মিয়া (৫২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের দক্ষিণভাগ দেওপাড়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
পুলিশ বলছে, শুক্রবার দিবাগত রাতে আলমাছ উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সে তার ঘরের কাঠের আলমারীর ভেতর ৩৪ বোতল ভারতীয় মদ রাখার বিষয়ে জানায়। তখন মদ উদ্ধার করে জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
