শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪৩
আজকের সর্বশেষ সবখবর

গোয়াইনঘাট ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা ও বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন

ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ২১, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের গোয়াইনঘাট ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটির সভা ও বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এই সভা ও বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন হয়।

সংগঠনের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সঞ্চলনায় সভা পরিচালিত হয়।

সভায় বিজয় দিবসের আলোচনা করা হয় এবং ১৯৭১ ও জুলাই ২০২৪ এ সকল শহীদের রূহের মাগফিরাত এবং আহত সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়।

আলোচনার সাপেক্ষে গোয়াইনঘাট তথা বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে আগামী মাসে মানববন্ধন কর্মসূচীর সিদ্ধান্ত হয়। এছাড়াও শিক্ষার্থীদের জন্য এইচএসসি পরবর্তীতে করণীয় শীর্ষক সেমিনার ও প্রতিযোগিতামূলক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি বুরহান উদ্দিন রব্বানি, সহ-সভাপতি আব্দুল কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান-ই-এলাহী তুষার, প্রদীপ দাস, খয়রুল আমিন, আব্দুল্লাহ আল মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, সেলিম আহমদ, মিসবাহ আল মামুন, রুবেল আহমদ রাহী, জুবায়ের আহমদ, শাফায়াত জামিল, মামুনর রশীদ, রাকিব হোসেন, ময়নুল হক, প্রচার সম্পাদক মামুন আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান তানিম, সদস্য হোসাইন আহমদ, আমিনুল হক আরিফ।

এসময় আরো উপস্থিত ছিলেন আকিব, শফি, সুজন, হুমায়ুন, লুৎফুর, শাহিদুল, আফজল, জাহেদ, নিধু, ইমন, মারুফ প্রমুখ।

সদস্য রাজু আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা সমাপ্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।