শুক্রবার , ২৮ মার্চ ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৫৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ থানা সদর ইউনিট বিএনপির ইফতার বিতরণ ও দোয়া মাহফিল

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
মার্চ ২৮, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জে থানা সদর ইউনিট বিএনপি এবং এর অঙ্গসহযোগী সংগঠনের ব্যানারে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার থানাবাজারস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য মো. জুয়েল আহমদ। পরিচালনা করেন উপজেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ওসমান খান।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার মো. নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. এলাইছ আহমদ, জেলা যুবদলের সদস্য খোকন রঞ্জন দে, উপজেলা বিএনপির যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. বিলাল আহমদ, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আজিজুল হক, উপজেলা জিসাস সভাপতি ওমর ফারুক, মো. কামরুজ্জামান মেম্বার, মো. আমির হোসেন, উপজেলা জিয়া সংসদ সাধারণ সম্পাদক সাইফুর রহমান, জাকির হোসেন, মো. শামছুল ইসলাম, ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আমান উল্লাহ, শাহাদাৎ খা, হেলাল আহমদ, মো. নবী হোসেন, আরিফ চৌধুরী রাজ, শামসুল আলম, ইয়াকুব আলী ও আনোয়ার হোসেন প্রমুখ।

ইফতার বিতরণ শেষে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ আহমেদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।