রবিবার , ২০ অক্টোবর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:০৭
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফখর উদ্দিন
অক্টোবর ২০, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলীকে (কালা মিয়া) গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯। শনিবার (১৯ অক্টোবর) মধ্যরাতে তাকে পূর্ব দরগা গেইট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আপ্তাব আলী (কালা মিয়া) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মৃত আহমদ আলীর ছেলে ও তেলিখাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সিলেটের কোতোয়ালী থানার পূর্ব দরগা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলা (দক্ষিণ সুরমা থানার এফআইআর নং- ১০/১৫৫ তারিখঃ ১১ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৪৭ /১৪৮ /১৪৯/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/ ৩২৬/৩০৭/৩৪১/৫০৬ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব-৯।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামীকে দক্ষিন সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন জানান, তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।