মঙ্গলবার , ১৮ জুন ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৬
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে বন্যা দুর্গতদের মাঝে পুলিশের ত্রাণ বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুন ১৮, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ উপজেলার বন্যা দুর্গত ১১০পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৫ টায় উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র , বুধবারী বাজার ও মেঘারগাঁও উত্তর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পানিবন্দী পরিবারে মধ্যে এই ত্রাণ সহায়তা দেওয়া হয়। এ সময় পুলিশের টিম বন্যা দুর্গতের মধ্যে শুকনো খাবার ও পানি বাহিত বিভিন্ন রুগের ওষুধ বিতরন করা হয়।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোয়াইনঘাট সার্কেল) সাইদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, সহকারী উপপরিদর্শক জাহিদুর রহমান, কনস্টেবল শ্যামল, সেলিম ও শুভ্র প্রমুখ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছি। মঙ্গলবার এক’শ দশ পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।