মঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫, ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫২
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে প্রবাসীদের উদ্যোগে ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতা

কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :
এপ্রিল ২৯, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জে সোমবার অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী হিফজুল কুরআন প্রতিযোগিতা। চমৎকার এ আয়োজনে কোম্পানীগঞ্জের বিভিন্ন মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থীর পাশাপাশি সিলেটের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত কোম্পানীগঞ্জের হিফজ বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদ এ প্রতিযোগিতার আয়োজন করে।
প্রতিযোগিতায় খ গ্রুপে প্রথম হয়েছেন তাহের আহমদ আর ক গ্রুপের বিজয়ী হয়েছেন আব্দুল গফুর। এ ছাড়া খ গ্রুপে দ্বিতীয় হয়েছেন ওবায়দুল হক মহসিন ও তৃতীয় হয়েছেন মাসুম আহমদ। ক গ্রুপে দ্বিতীয় হয়েছেন ওবায়দুল্লাহ ফারহান ও তৃতীয় হয়েছেন জাকারিয়া আহমদ।
প্রতিযোগিতায় তাজবিদসহ ৩০ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া প্রথমস্থান অর্জনকারী পেয়েছেন নগদ পঞ্চাশ হাজার টাকা ও মেডেল। দ্বিতীয় স্থান অর্জনকারী ত্রিশ হাজার টাকা এবং তৃতীয়স্থান অর্জনকারী পেয়েছেন বিশ হাজার টাকা।
প্রতিযোগিতায় তাজবিদসহ ১৫ পারা হিফজ গ্রুপে অংশ নেওয়া প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পুরস্কার হিসেবে যথাক্রমে পনেরো, দশ ও পাঁচ হাজার টাকা করে পেয়েছেন।
ফাইনাল রাউন্ডশেষে সোমবার বিকেলে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার হলরুমে এই প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া মখজুনুল উলুম কলাবাড়ী মাদ্রাসার মুহতামিম মুফতি আব্দুল মুছাব্বির। মিম সুফিয়ান ও মাওলানা রুহুল আমীন সিরাজীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুফতি আশিকে এলাহী।
মাওলানা মোহাম্মদ আলীর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট নয়াসড়ক মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি হাজী মো. সাহাব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা আব্দুর রকিব, দলইরগাঁও টাইটেল মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, ভোলাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আবুল বাশার, গৌরিনগর মাদ্রাসার মুহতামিম হাফিজ ফয়জুর রহমান, কোম্পানীগঞ্জ প্রবাসী সমাজকল্যাণ ঐক্য পরিষদের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম মাসুক, আনিসুজ্জামান আনিছ, যুগ্ম সম্পাদক মাওলানা ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজিম উদ্দীন নাদিম, হিফজুল কুরআন প্রতিযোগিতা কমিটির সদস্য হাফিজ জামাল উদ্দিন, হাবিবুল্লাহ জাবেদ, মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা আহমদ আবাস, হাফিজ ফরহাদ আহমদ, মাওলানা খায়রু আমিন, হাফিজ মাওলানা মাছুম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীরা অনেক কষ্টে আয়-উপার্জন করেন। তাদের কষ্টের একটি অংশ দিয়ে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করেন। তারা বলেন, কুরআনের খেদমতে প্রবাসীদের এ অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। তারা শান্তির সমাজ বিনির্মাণে সর্বত্র কুরআনের শিক্ষা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।