মঙ্গলবার , ১ জুলাই ২০২৫, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বিকাল ৪:৪৩
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জে পর্যটকবাহী প্রাইভেট গাড়ি ভাঙচুর

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
জুলাই ১, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে করা গণ অনশন ও অবস্থান কর্মসূচি থেকে পর্যটকবাহী প্রাইভেট গাড়ী সহ ৫ টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেটের সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের টুকেরবাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ ঢালারপাড় গ্রামের বাসিন্দা আব্দুর রহিম ও শান্ত।

জানা যায়, সিলেট জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতির কর্মসূচি, গণ অনশন ও অবস্থান কর্মসূচি আজ ২য় দিনের মতো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সকল বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। এখানে দীর্ঘ ৫ ঘন্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-ভোলাগঞ্জ সড়কের টুকেরবাজার এলাকার সড়কে এসে লাটি-সোটা, বাশ, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেন এবং নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে সড়ক দিয়ে চলাচলকারী একটি বাস, ২টি প্রাইভেট কার ও ২টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করেন। এসময় আন্দোলনকারীরা সিলেট-ভোলাগঞ্জ সড়কের টুকেরবাজার সড়কে দীর্ঘ দেড় ঘন্টা অবস্থান নেন।

পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হামলাকারী ২ জনকে আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন কর্মকার আজকের পত্রিকাকে জানান, তারা সড়ক অবরোধ করে ১ টি বাস ও ১ টি প্রাইভেট কার ভাঙচুর করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করে থানায় নিয়ে আসি এবং পরিস্থিতি শান্ত রয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।