শনিবার , ২ নভেম্বর ২০২৪, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:২৫
আজকের সর্বশেষ সবখবর

কোম্পানীগঞ্জের বর্ণিতে মহাসড়কে বাঁশ বেঁধে যানবাহনে ডাকাতি

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২, ২০২৪ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ মহাসড়কে ব্রিজে বাঁশ বেঁধে সিলেট থেকে ছেড়ে আসা কয়েকটি যানবাহনে ডাকাতি হয়েছে। ডাকাতরা চালকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। শনিবার (২ নভেম্বর) ভোর রাত সোয়া চারটার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের বর্নি এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ট্রাক চালক শাকিব (২২) জানায়, বি বাড়িয়া জেলার সরাইলে পাথর বিক্রি শেষে তাদের ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৯০০৯) শনিবার ভোর রাতে সিলেট আসে। সেখান থেকে কোম্পানীগঞ্জ ফেরার পথে মহাসড়কের বর্নি এলাকায় ডাকাতদের কবলে পড়ে। বর্নি ব্রিজে বাঁশের ব্যারিকেড দিয়ে ডাকাতরা গাড়ি আটকায়। মুখোশধারী ও সশস্ত্র ডাকাতেরা তাদের সাথে থাকা পাথর বিক্রির নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং তিনটি দামী স্মার্টফোন কেড়ে নেয়।
শাকিব আরও জানায়, তাদের সামনে থাকা একটি পিক-আপ ভ্যান থামিয়ে ডাকাতরা সর্বস্ব লুটে নিতে দেখেছে সে। তার ধারণা– আগে-পরে আরও কয়েকটি যানবাহনে ডাকাতি হয়ে থাকতে পারে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, ‘ডাকাতির ঘটনায় এখনো অভিযোগ পাইনি। ঘটনার তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।