বুধবার , ২৩ এপ্রিল ২০২৫, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে আমরণ অনশনে শাবির ৩ শিক্ষার্থী

মাঈন উদ্দিন, শাবিপ্রবি
এপ্রিল ২৩, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কুয়েটের ভিসির পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তিনজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।

আজ বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই অনশন শুরু করেন তারা।

অনশনরত শিক্ষার্থীরা হলেন—ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের পলাশ বখতিয়ার, গণিত বিভাগের হাফিজুল ইসলাম এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের রাশিদ আবরার।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, “কুয়েটের শিক্ষার্থীরা তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছিল। একসময় তারা আমরণ অনশনে যান। অনশনের ৪০ ঘণ্টা অতিবাহিত হলেও কুয়েটের ভিসি পদত্যাগ না করে বরং বলছেন, মেজরিটি শিক্ষার্থীরা নাকি আন্দোলনের বিপক্ষে অবস্থান করছেন। এরই প্রেক্ষিতে আমরা শাবিপ্রবিতে কুয়েটের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে আমরণ অনশনে বসেছি। যতক্ষণ না কুয়েটের ভিসি পদত্যাগ করছেন, ততক্ষণ আমাদের অনশন চলবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।