বুধবার , ৬ নভেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:৪০
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে গমন করার জন্য ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশী নাগরিক আটক

সিলেটের সকাল রিপোর্ট
নভেম্বর ৬, ২০২৪ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

ভারতের কাশ্মীরে গমন করার জন্য ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশী এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার (৬ নভেম্বর) ভোরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মো. নুরুল গণি (২২) সুনামগঞ্জ সদরের মো. সাদেক মিয়ার ছেলে।

বিজিবি জানায়, বুধবার ভোরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ উৎমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৫৭/৫-এস এর কাছ থেকে বাংলাদেশী নাগরিক মো. নুরুল গণি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশের সময় বিজিবি টহলদল তাকে আটক করে। সে বিজিবির জিজ্ঞাসাবাদে জানায়, গার্মেন্টসে কাজ করার উদ্দেশ্যে মানব পাচারকারীর সহায়তায় ভারতের কাশ্মীরে গমন করার জন্য সীমান্তবর্তী এলাকায় আসে।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বিজিবি তাকে থানায় নিয়ে এসেছে। এখন এজহার দায়ের করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।