সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় প্রতিপক্ষের ধারালো ছুরিকাঘাতে ছাইফুল ইসলাম( ২৮) নামের এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন দনা রাতাছড়া গ্রামের মৃত ছলু মিয়ার পুত্র। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন জানান, পাওনা টাকা নিয়ে একই গ্রামের আব্দুল হান্নানের পুত্র সাকিল আহমদ ও সহযোগীদের সাথে বিরোধ চলে আসছিল ছাইফুলের ।এই বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন তাকে রোববার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে। ফলে ঘটনাস্থলেই ছাইফুল ইসলাম মৃত্যুর কোলে ঢলে পড়ে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
