মঙ্গলবার , ৪ মার্চ ২০২৫, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৫
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

ওসমানীনগর প্রতিনিধি
মার্চ ৪, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ওসমানীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ‘বৈঠকে’ এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের উপ পরিচালক আরিফ মোর্শেদ মিশু, সহকারি পরিচালক মোঃ আরিফ মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন, উপজেলা জামায়াতে ইসলামী ওসমানীনগর উপজেলা শাখার আমির ছোহরাব আলী, নায়েবে আমির রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন, সেক্রেটারি আনহার আহমদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাজিব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়তী দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা মাশরূপা তাসনিমসহ প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনার শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্বে পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজার মনিটরিংসহ প্রশাসনের অন্যান্য কার্যক্রম উপস্থাপন করেন এবং এব্যাপারে সবাইকে সচেতনভাবে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।