রবিবার , ১২ মে ২০২৪, ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২০
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে সিলেট শিক্ষাবোর্ডে কমেছে পাসের হার

ডেস্ক রিপোর্ট
মে ১২, ২০২৪ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার সর্বনিম্ন সিলেট শিক্ষাবোর্ডে। এবার সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৩৫ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫। গতবছর পাসের হার ছিল ৭৬ দশমিক ০৬ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৫২ জন।

রোববার দুপুর সাড়ে ১২টায় সিলেট বোর্ড কর্তৃপক্ষ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। সেখানে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

এ বছর ১ লাখ ৯ হাজার ৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮০ হাজার ৬ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষার্থীদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ১৪। আর সবচেয়ে খারাপ করেছে মানবিক বিভাগের শিক্ষার্থীরা। মানবিক বিভাগে পাসের হার ৬৮ দশমিক ৫০ শতাংশ।

গত বছর ১ লাখ ৯ হাজার ৫৩২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৮৩ হাজার ৩০৬৬ জন উত্তীর্ণ হয়েছিলো। গত পাঁচ বছরের তুলনায় পাসের হার এবারই সবচেয়ে কম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।