সোমবার , ২৭ এপ্রিল ২০২৬, ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৩৭
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লবীব, সম্পাদক বদরুল

নিজস্ব প্রতিবেদক ::
এপ্রিল ২৭, ২০২৬ ৮:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে কর্মরত সংবাদকর্মীদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন ‘এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

১৫ সদস্যের কমিটিতে আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি ও দৈনিক সিলেটের ডাক’র ক্যাম্পাস প্রতিনিধি লবীব আহমদকে সভাপতি এবং দৈনিক কাজিরবাজার’র ক্যাম্পাস প্রতিনিধি মো. বদরুল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে আয়োজিত কমিটি ঘোষণা অনুষ্ঠানে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

কমিটিতে সহ-সভাপতি পদে আলী হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মিফতা হাসান, সাংগঠনিক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস নিহা, কোষাধ্যক্ষ পদে মেহেদী হাসান তানিম এবং প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে পদে ওলিউর রহমানকে মনোনীত করা হয়েছে।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আব্দুল হান্নান সৌরভ, সাইম ইবনে আব্বাস, সাইফুল্লাহ বিন মোস্তফা, হাছান আহমদ, ফারজানা ইয়াছমিন, জুবায়ের আহমদ শফি, আব্দুল মাজিদ এবং এস.এম. আসিফ মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

এর আগে ২০২৫-২৬ সেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মো. মুছলেহ উদ্দিন মুনাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শৈলেন্দ্র মোহন সিংহ এবং সংগঠনের সাবেক সভাপতি ইমরান ইমন। সাধারণ সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।