সোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪০
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

এমসি কলেজ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি’র ২০২৫-২৬ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শেখ মো. নজরুল ইসলাম ও শৈলেন্দ্র মোহন সিংহের সুপারিশে কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ ১৪ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।

এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৪-২৫ মেয়াদের সভাপতি ইমরান ইমনের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি হিসেবে মো. মুছলেহ উদ্দিন মুনাঈম ও সাধারণ সম্পাদক লবীব আহমদ মনোনীত হয়েছেন।

কমিটিতে সহ-সভাপতি শ্রীবাস দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল আমিন, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস নিহা, দপ্তর সম্পাদক মিফতা হাসান মনোনীত হয়েছেন।

এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে শাহ্ রাকিবুল হাসান রাফি, আলী হোসেন, ফাতেমা আক্তার সোনিয়া, আবু মুহতাদী চৌধুরী, আমিনা ছিদ্দিকা খান, মেহেদি হাসান তানিম, ওলিউর রহমান, আব্দুল হান্নান সৌরভকে মনোনীত করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।