শুক্রবার , ৩১ মে ২০২৪, ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪০
আজকের সর্বশেষ সবখবর

এমসি কলেজে ১৭ মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান 

এমসি কলেজ প্রতিনিধি 
মে ৩১, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের শিক্ষাবিদ সম্মেলন কক্ষে এম. এ. খালেক এবং এ. এন. এইচ. বারী ট্রাস্টের উদ্যোগে ১৭ জন শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়। কলেজের ১৫ টি বিভাগের সর্বোচ্চ সিজিপিএ ধারী ১৬ জন ও সর্বোচ্চ মার্ক প্রাপ্ত উচ্চমাধ্যমিকের ১ জন শিক্ষার্থীর মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। 

প্রধান অতিথির বক্তব্য রাখছেন এম. এ. খালেক এবং এ. এন. এইচ. বারী ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবু হানিফ বারী।

কলেজের শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক শাহনাজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের অন্যতম ট্রাস্টি আবু হানিফ বারী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি বর্তমান অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ মহোদয়ের কাছে ঋণী ও কৃতজ্ঞ যিনি, দীর্ঘ ৩৩বছর পর আমার চাচার ইচ্ছাকে বাস্তবে রূপ দিয়েছেন। ব্যাপারটা নিয়ে আগে কেউ কাজ করেন নি। এই ট্রাস্ট সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও আরো করবে।

সভাপতির বক্তব্য রাখছেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।
সভাপতির বক্তব্য প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, তাদের নিজের অর্জিত অর্থ নির্দিষ্ট পরিমাণে আপনাদেরকে বৃত্তি হিসেবে দিচ্ছেন। ঠিক আপনারাও যখন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন, তখন আপনারাও পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, দেশকে এগিয়ে নিতে এভাবে এগিয়ে আসবেন। কারণ এদেশ আমার, আপনার, আমাদের। সুতরাং এদেশকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। অন্য কেউ এসে এই দেশকে এগিয়ে নিবে না। আমাদেরকেই এগিয়ে নিতে হবে।
এছাড়া বৃত্তিপ্রদান অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের আখিঁ রায়, ইতিহাস বিভাগের শিপন মিয়া ও উচ্চমাধ্যমিকের তাসনিম লতিফ তাজিন।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের তানভীর আহমেদ ফাহিম, ইংরেজির আখিঁ রায়, অর্থনীতির শাহানারা আক্তার রিমা, রাষ্ট্রবিজ্ঞানের তানজিয়া রব, সমাজবিজ্ঞানের রফিক আহমদ রানা, ইতিহাসের ওয়াকিব উদ্দিন ও শিপন মিয়া, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির হুমায়রা আক্তার রুমা, দর্শন বিভাগের রাবিয়া বেগম, পদার্থবিজ্ঞানের সুমনা বেগম, রসায়নের তান্নি রানী দাস মিতা, উদ্ভিদবিজ্ঞানের মাইশাতুল জান্নাত এ্যামি, গণিতের তনু চৌধুরী জয়া, প্রাণিবিদ্যার স্বর্না দাস, মনোবিজ্ঞানের উম্মে কুলসুমা দিবা, পরিসংখ্যানের সানজানা ইসলাম ও উচ্চমাধ্যমিকের তাসনিম লতিফ তাজিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।