রবিবার , ৬ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৯
আজকের সর্বশেষ সবখবর

থিয়েটার মুরারিচাঁদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ

লবীব আহমদ
আগস্ট ৬, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

মুরারিচাঁদ (এমসি) কলেজের নাট্য সংগঠন থিয়েটার মুরারিচাঁদের আয়োজনে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।

রোববার সকাল ১০টায় থিয়েটার মহড়াকক্ষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে সনদ প্রদান করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।

থিয়েটার মুরারিচাঁদের সভাপতি উষা কান্ত বিশ্বাসের সভাপতিত্বে ও রেজাউল করিম রাব্বীর সঞ্চালনায় শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন থিয়েটার মুরারিচাঁদের সাধারণ সম্পাদক রিংকু মালাকার। পরে কর্মশালার প্রশিক্ষণার্থীরা পরিবেশন করেন নৃত্য-কাব্যালেখ্য ‘বাঙালি-বাংলাদেশ-বঙ্গবন্ধু’।

এসময় উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহম্মদ, শিক্ষক পরিষদের সম্পাদক তৌফিক এজদানী চৌধুরী, থিয়েটার মুরারিচাঁদের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জেবিন আক্তার, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ।

প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন থিয়েটার মুরারিচাঁদের সাবেক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও আবৃত্তিশিল্পী প্রফেসর শামীমা চৌধুরী,গণসঙ্গীতশিল্পী অংশুমান দত্ত অঞ্জন।

কর্মশালার প্রশিক্ষণার্থীদের মধ্যে সেরা ১০জনকে পুরস্কৃত করেন প্রশিক্ষক প্রফেসর শামীমা চৌধুরী।

উল্লেখ্য, গত ২১, ২২, ২৩, ২৮ ও ২৯ জুলাই থিয়েটার মহড়াকক্ষে আবৃত্তি, উচ্চারণ,উপস্থাপনা,পালানাটক ও সংগীত বিষয়ক কর্মশালায় এমসি কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন আবৃত্তিশিল্পী প্রফেসর শামীমা চৌধুরী, ঢাকার পালাকার ও নির্দেশক সায়িক সিদ্দিকী, গণসংগীতশিল্পী অংশুমান দত্ত অঞ্জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।