সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে আগামী ১১ ও ১২ জুন চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দিন ব্যাপি এই মেলার প্রথম দিনে (১১ জুন) ক্যারিয়ার বিষয়ক কর্মশালা এবং দ্বিতীয় দিন (১২ জুন) চাকরিপ্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয়ে পরদিন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে মেলার কার্যক্রম শেষ হবে।
আগ্রহী প্রার্থীদের http://www.journeymakerjobs.com
এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামী শনিবার (১০ জুন ২০২৩) এর মধ্যে আবেদন করার অনুরোধ জানানো হয়েছে। মেলায় এমসি কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
