শনিবার , ২৫ নভেম্বর ২০২৩, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৫৫
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসির ফল প্রকাশ কাল

ডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৩ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (২৬ নভেম্বর) প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা যায়, আগামীকাল রোববার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ড চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ১১টি শিক্ষাবোর্ডের ফলের অনুলিপি হস্তান্তর করবেন। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

প্রধানমন্ত্রীর ফল প্রকাশ কার্যক্রম উদ্বোধনের পর বেলা ১১টা থেকে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।

ঢাকা শিক্ষাবোর্ড এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে পরীক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করতে হবে। এরপর পরীক্ষার্থীর ফল পাওয়া যাবে। এ ছাড়া এই ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা তাদের রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে সমন্বিত ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে ফল ডাউনলোড করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।