মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৯
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে এমসি কলেজে বেড়েছে জিপিএ-৫, পাশের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ

এমসি কলেজ প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পাশের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। গতবার ৬৮ দশমিক ৯২ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছেন ৯৫ দশমিক ৩৮ শতাংশ। কলেজে এবছর পাশের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। যা গত বছর ছিল ৯৯ দশমিক ৫৫ শতাংশ। আর এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৭৫ জন শিক্ষার্থী। আর গতবছর ৩০৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

মঙ্গলবার সকালে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে প্রকাশিত ফল থেকে এ তথ্য জানা যায়।

এবছর এমসি কলেজ থেকে ৫০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছেন ৪৯৮ জন। গতবার ৪৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৪৪ জন পাস করেন। কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে পাস করা এই শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৪ পেয়েছেন বাকি ২৩ জন শিক্ষার্থী।

এবিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, রেজাল্ট নিয়ে আলহামদুলিল্লাহ খুশি। যে ৭ জন খারাপ করেছেন, তারা পাশ করতে পারলে জিপিএ-৫ পাওয়ার কথা ছিল। তারা সব পরীক্ষায় অংশ নেননি। তবে এবার আমাদের কলেজে জিপিএ-৫ আশানুরূপ এসেছে। সবাই জিপিএ-৫ পেলে ভালো লাগতো। আশা রাখি শিক্ষার্থীরা আগামীতে শতভাগ ফলাফল অর্জন ও আরও ভালো করে প্রতিষ্ঠানের সাফল্যের দ্বারা অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।