সোমবার , ২৬ আগস্ট ২০২৪, ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৩
আজকের সর্বশেষ সবখবর

আমার দেশ পত্রিকা খুলে দেওয়ার দাবিতে সিলেটে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট
আগস্ট ২৬, ২০২৪ ৭:৪৯ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক আমার দেশ পত্রিকা খুলে দেওয়া ও ক্ষতিপূরণ প্রদান, সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে মহানগর সংবাদপত্র হকার্স সমিতির উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, অভিনেতা জহির চৌধুরী, সিরাজুল ইসলাম, সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সভাপতি আব্দুল কুদ্দুছ, সহ-সভাপতি হাসিম আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, সহ-সম্পাদক মো. সেলিম খান, দপ্তর সম্পাদক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, সদস্য সুলেমান আহমদ, সাবেক সভাপতি আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক কামাল মজুমদার, আলম আহমদ, সাইফুল ইসলাম, মো. লিটন গাজী, সাইদুল ইসলাম, মালেক আহমদ, আসাদুল, বাছিত, মোহাম্ম্দ জিয়া, লিটন আহমদ, মোহাম্মদ সায়মন মিয়া, মোবারক হোসেন, আলী আহমদ, সুকেশ দা, শামীম আহমদ প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।