বুধবার , ১৮ জুন ২০২৫, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৪০

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে আটক- ৪

ডেস্ক রিপোর্ট
জুন ১৮, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

আবাসিক হোটেলে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে সিলেটে ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- শাহাব উদ্দিন (৩৮), মেহেদী হাসান মুকুল (৩২), লাকী বেগম (৩৫) ও আফসানা পারভীন (৩০)।

পুলিশ জানায়, মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাত ১০ টা ১০ মিনিটে মা আবাসিক হোটেলে এবং সাড়ে ১০ টায় চৌধুরী আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ২ জন পুরুষ ও ২ জন নারী সহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।