মঙ্গলবার , ১ আগস্ট ২০২৩, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৯:২৪
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাচ্ছে “প্রিয়তমা”

বিনোদন ডেস্ক
আগস্ট ১, ২০২৩ ১২:১০ অপরাহ্ণ
Link Copied!

ইতিমধ্যে প্রিয়তমা সিনেমা বিদেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রবাসী দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে ছবিটি দেখেন। যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাঙালিদের মন জয় করে ছবিটি এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই।

আজ মঙ্গলবার (১ আগস্ট) নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, “বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের মন জয় করে ‘প্রিয়তমা’ এবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের থিয়েটারে। যাচ্ছে এই আগস্টে।”

যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’চলছে চার সপ্তাহ ধরে। এখনও সেখানকার দর্শকের কাছে বেশ সমাদর পাচ্ছে ছবিটি। আয়ের ঝুলিও উঠেছে ফুলে ফেঁপে। এবার চলতি মাসে মন ভরাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বসবাসরত বাংলা ভাষাভাষীদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।