মঙ্গলবার , ৮ অক্টোবর ২০২৪, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:১৭
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশী নারী আটক

সিলেটের সকাল রিপোর্ট
অক্টোবর ৮, ২০২৪ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৩ বাংলাদেশী নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সিলেটের গোয়াইনঘাট উপজেলার রানীরঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাগুরার শ্রীপুরের বিনয় দত্তের স্ত্রী মঞ্জুশ্রী (৩৮) ও তার মেয়ে দীঘি জোয়াদ্দার (১৪), শালিখার সুকেশ বিশ্বাসের স্ত্রী হীরা বিশ্বাস (১৮)।

বিজিবি জানায়, মঙ্গলবার দুপুরে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের ভেতরে রানীরঘাট নামক স্থান দিয়ে মানব পাচারকারী গোয়াইনঘাটের মাতুরতল বাজারের রতন সরকারের রূপন সরকার (২২) ৩ জন বাংলাদেশী নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করাচ্ছিল। এসময় বিজিবি টহলদল তাদেরকে আটক করে। তবে রূপন সরকার তখন পালিয়ে যায়। আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, বিজিবি এইমাত্র তাদেরকে থানায় নিয়ে আসছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।