বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:০০
আজকের সর্বশেষ সবখবর

অটোরিকশার ইঞ্জিনে লুকিয়ে মাদক বহনকালে আটক-২

ফখর উদ্দিন
জুলাই ৪, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিএনজি-অটোরিকশার ইঞ্জিন কভারের ভেতরে অভিনব কৌশলে মাদক বহন করে আসার পথে ২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলাম পুর ইউনিয়নের ধলাইব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় মাদক বহনের কাজে থাকা একটি ওই সিএনজি-অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- সিলেট সদর উপজেলার বরশাল গ্রামের মৃত মোহাব্বত আলীর ছেলে মোহাম্মদ কলমদর ওরফে কলম (৪৫) ও নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের মৃত নুরুল ইসলাম খানের ছেলে হিরন মিয়া (৫২)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ইসলাম পুর ইউনিয়নের ধলাইব্রীজ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৪ বোতল ভারতীয় তৈরি AC BLACK ৩৭৫ এমএল মদ এবং ১২ বোতল ROYAL STAG ৭৫০ এমএল সহ মোট ৫৬ বোতল মদ উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ৬৮ হাজার টাকা। এছাড়া মাদক বহনে ব্যবহৃত ওই অটোরিকশাটি জব্দ করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।