রবিবার , ৪ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫০
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে সড়কে প্রাণ গেল তিন অটোরিক্সা যাত্রীর

হবিগঞ্জ প্রতিনিধি
জুন ৪, ২০২৩ ৫:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
রোববার (৪ জুন) ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – জেলার আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামের মুসা মিয়া (৬৪), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়া গ্রামের জিয়াউর রহমান (৩৬) ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের বাসিন্দ অটোরিকশা চালক রফিক মিয়া (৩৫)।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল ইসলাম কামাল দুুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী মডার্ন পরিবহনের একটি বাস সুদিয়াখলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। অটোরিকশা দুমড়েমুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশের খাদে গিয়ে পড়ে। এতে অটোরিকশার চালকসহ দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ তিনটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।