সোমবার , ১৯ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে বানের জলে ভেসে গেলেন দুই সন্তানসহ মা

ডেস্ক রিপোর্ট
জুন ১৯, ২০২৩ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জে বানের জলে ভেসে গেলেন দুই সন্তানসহ মা

সুনামগঞ্জের শাল্লা উপজেলার ধারাইন নদীর স্রোতে পড়ে মাসহ দুই শিশু সন্তানসহ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাল্লা সরকারি কলেজ সংলগ্ন সেতুর নিচে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিক তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : ওসমানীনগরে চাচার ধর্ষণে ভাতিজি ৮ মাসের অন্তঃসত্বা : অনাগত সন্তানকে হত্যাচেষ্টা 

বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি জানান, নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি।’

আরও পড়ুন : মধ্যরাত থেকে সিলেটে মোটরসাইকেল চলাচল নিষেধ

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় শাল্লা সরকারি কলেজের পাশের সেতুর নিচ দিয়ে বাহারা ইউনিয়ন থেকে সড়ক পথে শাল্লা সদরে আসছিলেন মা ও তার দুই সন্তান। এ সময় সেতুর নিচে ভাঙ্গা অংশ পারাপারের সময় ঢলের স্রোতে ভেসে যান দুই সন্তানসহ মা। নিখোঁজ মা ও সন্তানদের উদ্ধারে কাজ করছে প্রশাসন। এখনও তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিখোঁজ মহিলা বাহারা ইউনিয়নের কোনো গ্রামের হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।