মঙ্গলবার , ৩০ মে ২০২৩, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন: আনোয়ার-বাবুলকে ইসির শোকজ

সিলেটের সকাল রিপোর্ট:
মে ৩০, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী আচরণ বিধি না মানার কারণে মঙ্গলবার দুপুরে তাদেরকে এ নোটিশ প্রদান করা হয়।

নোটিশপ্রাপ্তরা হলেন-আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। সিলেটে ২রা জুন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা। কিন্তু নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা না করেই তারা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন মর্মে অভিযোগ রয়েছে।

নোটিশে সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ফয়সল কাদের বলেন, প্রতীক বরাদ্দের আগে দুই প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। দু’প্রার্থীকে নিজে হাজির হয়ে কিংবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে এ বিষয়ে কারণ দর্শাতে বলেছেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।