মঙ্গলবার , ২৩ মে ২০২৩, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:৩৯
আজকের সর্বশেষ সবখবর

সিসিক নির্বাচন : আওয়ামী লীগ-জাপাসহ ১১ মেয়র প্রার্থীর মনোনয়ন দাখিল , নেই বিএনপি

সিলেটের সকাল রিপোর্ট:
মে ২৩, ২০২৩ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও বিএনপির কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন জানান- মনোনয়নপত্র দাখিলের শেষ সময় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ১১ জন প্রার্থী মেয়র পদে মনোনয়ন জমা দেন। দলীয় প্রতীকের প্রার্থী হলেন- মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), নজরুল ইসলাম বাবুল (লাঙ্গল), হাফিজ মাওলানা মাহমুদুুল হাসান (হাতপাখা) ও মো. জহিরুল আলম (জাকের পার্টি)। আর স্বতন্ত্র হিসেবে মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান, সামছুন নুর তালুকদার, মো. ছালাহ উদ্দিন রিমন, মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা মনোনয়ন জমা দেন। এর মধ্যে জাপার প্রার্থীসহ তিনজন সোমবার ও আওয়ামী লীগ প্রার্থীসহ ৮ জন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেন। ওইদিন কাউন্সিলর প্রার্থীদেরও মনোনয়ন জমাদানের শেষ দিন ছিল।
মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন উপলক্ষে জমজমাট ছিলো সিলেট মহানগরীর মেন্দিবাগস্ত আঞ্চলিক নির্বাচন অফিস। দুপুরে সদলবলে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়ার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। দলীয় নেতাকর্মীরাও তার সঙ্গে ছিলেন। তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনহ আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন খান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা- সেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।