বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫

ডেস্ক রিপোর্ট
জুন ৮, ২০২৩ ৮:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের সড়ক দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ১৫

সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা ১৫ জনে গিয়ে দাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জুন) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস। তিনি বলেন, আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় থাকা ১৪জনের মধ্যে আজ আরেকজনের মৃত্যু হয়েছে। বাকিরা ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন।

মারা যাওয়া বাদশা মিয়া (২২) দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মায়েদ নুরের ছেলে।

এর আগে গতকাল বুধবার (৭জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুরে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পরে মারা যান আরও তিনজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।