সিলেটের গোলাপগঞ্জ থেকে ১৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ১৯ হাজার ৩০৫ টাকা, ৬ বান্ডেল তাস ও ৯ টি মোবাইল সেট জব্দ করা হয়।
বুধবার রাত সাড়ে ৩ টায় গোলাপগঞ্জ পৌরসভাস্থ উত্তরবাজার এলাকা ও রাত আড়াইটায় গোলাপগঞ্জ মডেল থানা এলাকার নুরজাহানপুর থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেফতাকৃত আসামীরা হলেন- আলী হোসেন (৪১), দুলাল আহমদ (২৮), সাকেল উরফে লাদেন (২২), আলীম উদ্দিন (৪৫), বাবলু মিয়া (৩৫), জুমন আহমদ (২৫), মো: নুরুল ইসলাম (৫০), আজিম উদ্দিন প্রকাশ মো: বিরু (৩৪), রশিদ আহমদ (৩৫), রকিব মিয়া (২৮), জায়েদুর রহমান (৪৫), নূর মিয়া (৪৫), রুবেল আহমদ (২৬), মাহতাব উদ্দিন মাতাব (৫৩), রশিদ মিয়া (৩০), অজয় বিশ্বাস (৩২), হবি আলম (৩৫), স্বপন আহমদ (৩৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারি পুলিশ সুপার) মোঃ সম্রাট তালুকদার। তিনি জানান, তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জ থানায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
