বুধবার , ২১ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৪২
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২১, ২০২৩ ১০:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল আটটা থেকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট দেন ভোটাররা।

তবে অধিকাংশ কেন্দ্র থেকে লাঙ্গল প্রতীকের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আজ সকাল সাড়ে ৯টার দিকে নগরীর আনন্দ নিকেতন স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর এ অভিযোগ করেন তিনি।

সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে প্রার্থী হলেন—আওয়ামী লীগের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী (নৌকা), জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল (লাঙল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), জাকের পার্টির মো. জহিরুল আলম (গোলাপ ফুল), স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু (ঘোড়া), স্বতন্ত্র মো. ছালাহ উদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), স্বতন্ত্র মো. শাহ জাহান মিয়া (বাস), স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ)।

সিলেট সিটিতে এবার মোট ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। তাদের মধ্যে পুরুষ দুই লাখ ৫৪ হাজার ৩৬০ এবং নারী দুই লাখ ৩৩ হাজার ৩৮৭ জন। ৪২টি সাধারণ ওয়ার্ডের ১৯০টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।