বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩১
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জন আটক

ডেস্ক রিপোর্ট
জুন ২৭, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে সিলেটে একটি আবাসিক হোটেল থেকে নারীসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের সুরমা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।

আটককৃতরা হলেন- মো. আলেক মিয়া (৩৬), কবির আহমদ (২৯), রাহেল আহমদ (৩০), মো. রফিক মিয়া (৬৫), শারমিন রুনা (২৩), লিমা আক্তার (২৪)।

পুশিল জানায়, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরের সুরমা মার্কেটে অবস্থিত নিউ সুরমা আবাসিক হোটেলের ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে চার পুরুষ ও দুই নারীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ দমন আইনে মামলার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।