বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১১
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটিতে সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত হলেন যারা

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২২, ২০২৩ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে ৬৯ হাজার ১২৯ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯শ ৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮শ ৬২ ভোট।

বুধবার (২১ জুন) রাতে সিলেট জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।

সিলেট সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১৪টি ওয়ার্ডে বেসরকারিভাবে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন- ১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সালমা সুলতানা (চশমা) ৬৭৭৮ ভোট, ২ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কুলসুমা বেগম পপি (হেলিকপ্টার) ৭৮৫০ ভোট, ৩ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর রেবেকা বেগম রেনু (আনারস) ৭৩৫৮ ভোট, ৪ নম্বর ওয়ার্ডে মোছা. রুহেনা খানম মুক্তা, ৫ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানা বেগম শানু (ডলফিন) ৫৯০৬ ভোট, ৬ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শাহানারা বেগম বই প্রতীকে ৯৫৮৩ ভোট, ৭ নম্বর ওয়ার্ডে নার্গিস সুলতানা (চশমা) ৬১৪৮ ভোট, ৮ নম্বর ওয়ার্ডে শারমিন আকতার রুমি আনারস প্রতীকে ৪৪২১ ভোট, ৯ নম্বর ওয়ার্ডে ছমিরন নেছা গ্লাস প্রতীকে ৯৮৩০ ভোট, ১০ নম্বর ওয়ার্ডে আয়শা খাতুন কলি (বই) ১১ নম্বর ওয়ার্ডে সাজেদা বেগম চশমা প্রতীকে ৪১৫৬ ভোট, ১২ নম্বর ওয়ার্ডে মোছা. হাজেরা বেগম চশমা প্রতীকে ৫১১৭ ভোট, ১৩ নম্বর ওয়ার্ডে ফাতেমা বেগম আপেল প্রতীকে ৩৬৫৯ ভোট, ১৪ নম্বর ওয়ার্ডে বাবলি আকতার ডলফিন প্রতীকে ২৫৪১ ভোট।

সিলেট সিটিতে এবার মেয়র পদে আট, সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৭৩ এবং সংরক্ষিত ওয়ার্ডে ৮৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।