বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:৪০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটিতে জামায়াতের ৪ প্রার্থী নির্বাচিত

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২২, ২০২৩ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটিতে জামায়াতের ৪ প্রার্থী নির্বাচিত

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জামায়াত সংশ্লিষ্ট ১৮জন প্রার্থী অংশ নিয়ে ৪জন নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (২১ জুন) রাতে জামায়াতের সাথে সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সিলেট সিটির সবচেয়ে আলোচিত ৭নং ওয়ার্ডে লাটিম মার্কা প্রতীকে ৩৩১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সায়ীদ মো: আব্দুল্লাহ। তার বাসভবনের সামনে অস্ত্রের মহড়া দেওয়ায় ৭নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আফতাব উদ্দিন খানের প্রার্থীতা বাতিল করে ইসি।

এছাড়াও নগরীর ১৬নং ওয়ার্ডে ট্রাক্টর প্রতীকে বর্তমান কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ২১০৮ ভোট, ২৭নং ওয়ার্ডে আব্দুল জলিল নজরুল টিফিন ক্যারিয়ার প্রতীকে ১৮৫৪ ভোট ও ৩৭নং ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকে ৮৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।