বৃহস্পতিবার , ২২ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সিটিতে জামানত বাজেয়াপ্ত হচ্ছে ৫ মেয়র প্রার্থীর

সিলেটের সকাল রিপোর্ট
জুন ২২, ২০২৩ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে জামানত হারাতে যাচ্ছেন ৫ মেয়র প্রার্থী। ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারাচ্ছেন। 

জামানত খোয়ানো মেয়র প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা), আব্দুল হানিফ কুটু (ঘোড়া), মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট), জহিরুল আলম (গোলাপ ফুল) ও মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) (২৯৫৯ ভোট)।

এর আগে গতকাল বুধবার (২১জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করা হয় রাতে।

ঘোষিত ফলে ১৯০টি কেন্দ্রে আনোয়ারুজ্জামান চৌধুরী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ৫০ হাজার ৮৬২ ভোট। আনোয়ারুজ্জামান চৌধুরী ৬৫ হাজার ৫১৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

এছাড়া মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ শাহ জাহান মিয়া (বাস) ২৯ হাজার ৬৮৮ ভোট পেয়েছেন। তিনি নির্বাচনে তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন।

আর জামানত হারানো প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের মাহমুদুল হাসান (হাতপাখা) ১২ হাজার ৭৯৪ ভোট, স্বতন্ত্র আব্দুল হানিফ কুটু (ঘোড়া) ৪ হাজার ২৯৬ ভোট, মোহাম্মদ ছালাউদ্দিন রিমন (ক্রিকেট ব্যাট) ২ হাজার ৬৪৮ ভোট, স্বতন্ত্র জহিরুল আলম (গোলাপ ফুল) ৩ হাজার ৪০৫ ভোট ও স্বতন্ত্র মোশতাক আহমেদ রউফ মোস্তফা (হরিণ) ২ হাজার ৯৫৯ ভোট পেয়েছেন।

তবে আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মাহমুদুল হাসান ভোট বর্জনের ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।