শুক্রবার , ৯ জুন ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৬
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক জিকরুলের পিতার ইন্তেকাল, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের শোক

ফখর উদ্দিন
জুন ৯, ২০২৩ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার সাংবাদিক জিকরুল ইসলাম’র পিতা ডাক্তার নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি-ওয়া-ইন্না-ইলাইহি-রজিউন। তিনি হৃদরোগ ও বার্ধক্যজনিতসহ নানা শারিরীক জটিলতা ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৭৫ বছর।

আরও পড়ুন : সিলেটে কাউন্সিলর প্রার্থীর বাসায় সশস্ত্র মহড়ার অভিযোগ

শুক্রবার (৯জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।আজ শুক্রবার বাদ জুম্মা বুড়দেও জামে মসজিদের জানাযা অনুষ্ঠিত ও পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পূর্ণ হয়। মরহুমের যানাজায় সকল শ্রেণীপেশার লোকজন অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : ওসমানী মেডিকেল এলাকায় যুবককে পিটিয়ে হত্যা

তিনি উপজেলায় বেশ পরিচিতি ছিলেন, জনপ্রিয় চিকিৎসক, সালিশ, রাজনৈতিক ও মানবাধিকার সংগঠক ব্যক্তিত্ব ডাক্তার নুরুল ইসলাম’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক আবিদুর রহমান মরহুমের আত্মার মাগফেরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় ও জাতীয় দৈনিকে কর্মরত সাংবাদিকবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।