শাবিতে গুচ্ছের এ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জুন) অনুষ্ঠিত হবে । এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিবেন ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন ভর্তিচ্ছু।
গতকাল শুক্রবার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেন শাবি’র ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম।
তিনি জানান, ইতোমধ্যে গুচ্ছের ‘বি’ এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি ফলাফলও প্রকাশিত হয়েছে। শনিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে সারাদেশে অংশ নিবেন ১ লাখ ৬৬ হাজার ৯শ’ ৩৩ জন শিক্ষার্থী।
এদিকে গত ২৭ মে দেশব্যাপী ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০ মে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
