বুধবার , ২ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩২
আজকের সর্বশেষ সবখবর

শতবর্ষী তছির আলীর দাফন সম্পন্ন

আবিদুর রহমান
আগস্ট ২, ২০২৩ ৫:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবীণতম ব্যক্তি হাজী তছির আলীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ জোহর কালাইরাগ পূর্বপাড়া জামে মসজিদে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের কালাইরাগ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তছির আলী। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সরকারি হিসেবে তার বয়স হয়েছিল ৯৯ বছর ৭ মাস।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মো. তছির আলী, বাবা মৃত হেকিম আলী, জন্ম তারিখ ১০ ডিসেম্বর ১৯২৩। সেই মতে তার বর্তমান বয়স ৯৯ বছর ৭ মাস।

তবে, পরিবার ও স্বজনদের দাবি- জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ কম লেখা হয়েছে। প্রকৃত বয়স আরও বেশি হবে।

৫ ছেলে ও ৯ মেয়েসহ ১৪ সন্তানের জনক ছিলেন  তছির আলী। বড় ছেলে জালাল উদ্দীন উত্তর রনিখাই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ছিলেন।

তছির আলী এই বয়সেও চশমা ছাড়া পবিত্র কুরআন শরীফ পড়তেন। প্রবীণ এই শতবর্ষী মানুষটির ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে শেষমেশ একনজর দেখতে দূর-দূরান্ত থেকে বহু স্বজন ও শুভাকাঙ্খীরা ভিড় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।