রবিবার , ১৩ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:১২
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই সদস্য ঢাকায়

ডেস্ক রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৩ ৭:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুজন সদস্য চারদিনের সফরে ঢাকায় এসেছেন। এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক।

আজ রোববার (১৩ আগস্ট) মার্কিন প্রতিনিধিদলের আনুষ্ঠানিক সফর শুরু হবে। এর আগে শনিবার (১২ আগস্ট) ঢাকায় পৌঁছান।

রোববার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে তারা বৈঠক করবেন। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

কংগ্রেস প্রতিনিধিদল আগামী সোমবার (১৪ আগস্ট) রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবে। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তারা রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ড. মোমেন কংগ্রেস প্রতিনিধিদলের সফরের বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার করা হচ্ছে কি না, সেটি দেখতে আসছেন তারা। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ দুই কংগ্রেসম্যান এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। তাই তারা দেখবেন কীভাবে তাদের অর্থ ব্যবহার করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।