শুক্রবার , ২ জুন ২০২৩, ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৫৬
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য আ’লীগ নেতা আ.স.ম.মিছবাহ’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দক্ষিণ সুরমা প্রতিনিধি
জুন ২, ২০২৩ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাজ্য আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দক্ষিণ সুরমার কৃতি সন্তান আ.স.ম.মিছবাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আই.সি.ইউতে চিকিৎসাধীন রয়েছেন ।
পারিবারিক সূত্র জানায়, আ.স.ম. মিছবাহ যুক্তরাজ্য থেকে ঢাকায় অবতরণ করেন। ঢাকা থেকে বৃহস্পতিবার তার নিজস্ব প্রাডো গাড়ি যোগে সিলেট আসছিলেন ।সকাল সাড়ে ছয়টার দিকে গাড়িটি ওসমানীনগর উপজেলার দয়ামীর নামক স্থানে পৌঁছলে ঢাকা গামী পিকআপ ভ্যান আ.স.ম. মিছবাহ এর গাড়িটিকে দ্রুত গতিতে সরাসরি এসে ধাক্কা দেয় ।এসময় গাড়িতে থাকা আ.স.ম.মিছবাহ ও তার চালক আহত হন এবং গাড়িটির ব্যাপক ক্ষতি সাধিত হয়।পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।হাসপাতালের চিকিৎসকগণ আ.স.ম. মিছবাহ কে আই.সি.ইউতে প্রেরণ করেন ।দুর্ঘটনার খবর পেয়ে আ.স.ম.মিছবাহ কে দেখতে দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন পেশার লোকজন হাসপাতালে ভিড় জমান ।এদিকে,আ.স.ম. মিছবাহ এর সুস্থতা কামনা করে সিলেট ৩ আসনের বিভিন্ন স্থানে মসজিদে দোয়া মাহফিল হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।