সিলেটের মালনীছড়া চা বাগানের সড়কের পাশে তাজা গ্রেনেড পাওয়া গেছে। খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোববার (৪ জুন) রাতে মালনীছড়া চা-বাগানে গ্রেনেডটির সন্ধান পাওয়া যায়।
পুলিশ জানায়, রোববার রাতে গ্রেনেডটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঐ এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। পরে গ্রেনেডটি ধ্বংসের জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার (৫ জুন) এটি ধ্বংস করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন বলেন, গ্রেনেডটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ মোতায়েন করে ওই এলাকায় জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
