হবিগঞ্জের মাধবপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ওই গ্রামের জহির মিয়ার পুত্র আরিফ মিয়া (৫) ও একই গ্রামের নাজির মিয়ার কন্যা কারিমা আক্তার (৭)। মৃতরা সম্পর্কে ফুফু ভাতিজা বলে জানা গেছে।
আজ সোমবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই সময় আরিফ ও কারিমা বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলা করছিল। এসময় হঠাৎ করে তারা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি আচ করতে পেরে প্রায় দুই ঘন্টা খোজাখুজির পর তাদেরকে উদ্ধার করে। উদ্ধারের পর তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
