শনিবার , ৫ আগস্ট ২০২৩, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৪৯
আজকের সর্বশেষ সবখবর

সিকৃবিতে ভর্তি পরিক্ষার্থীদের সহযোগিতায় প্রাধিকারের হেল্পডেস্ক

সিকৃবি প্রতিনিধি
আগস্ট ৫, ২০২৩ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা মানে তীব্র প্রতিযোগিতা। একটি সীট নিশ্চিত করতে রীতিমতো ঘাম ঝরাতে হয়। তার উপর চাহিদার চেয়ে পছন্দের কেন্দ্রে পর্যাপ্ত জায়গায় না থাকায় অনেক সময় পরিক্ষায় অংশগ্রহণ করতে দূর দূরান্তে যায় ভর্তি পরিক্ষার্থীরা। নতুন জায়গায় এসে পরিক্ষার হল খোঁজা ও বিশ্রামের জায়গা খুঁজতে গিয়ে পড়তে হয় অসুবিধায়। তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখে সিকৃবিতে কৃষি গুচ্ছ ভর্তি পরিক্ষার্থীদের সার্বিক সহায়তায় করার জন্য হেল্প ডেস্ক বসিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সংগঠন প্রাধিকার।

আজ শনিবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৮ টি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বমন্বয়ে কৃষি গুচ্ছ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষার দিন ভোর থেকেই বিশ্ববিদ্যালয় বৈশাখী চত্বরে অবস্থান করে প্রাধিকারের সদস্যরা। পরিক্ষার্থীদের হল খুঁজতে সহযোগিতার পাশাপাশি তাদের অভিভাবকরা কাছে প্রাধিকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা, পরীক্ষার্থী এবং অভিভাবকদের বিশ্রামের জন্য বসার জায়গা ও সুপেয় ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়। এছাড়াও অভিভাবকদের সময় কাটানোর জন্য প্রাধিকারের ম্যাগাজিন এর ব্যাবস্থা করা সহ প্রাণীর অধিকার ও পরিবেশ সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে প্রাধিকারের সদস্যরা।

প্রাধিকারের সভাপতি মোঃ মাহাদী হাসান বলেন, প্রাধিকার ক্যাম্পাসের মধ্যে অন্যতম একটি একটিভ সংগঠন। আমরা মূলত পরিবেশ ও প্রানী নিয়ে কাজ করে থাকি। আজকে মূলত শিক্ষার্থীদের সহায়তার পাশাপাশি তাদের ও তাদের অভিভাবকদের মাঝে আমাদের কার্যক্রম তুলে ধরার মাধ্যমে মানুষকে প্রাণী অধিকার ও পরিবেশ নিয়ে সচেতন করা আমাদের উদ্দেশ্য।

এদিকে প্রাধিকার ছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সিকৃবি ইয়ুথ ক্লাবের সদস্যরাও পরিক্ষার্থীদের সহায়তায় জন্য হেল্প ডেস্ক স্থাপন করে। প্রাধিকার ও অন্যান্য সংগঠনের সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।