বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৫৩
আজকের সর্বশেষ সবখবর

প্রার্থিতা ফিরে পাবার দাবি মেয়র প্রার্থী মোশতাক আহমেদের

সিলেটের সকাল রিপোর্ট:
জুন ৮, ২০২৩ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোশতাক আহমেদ রউফ মোস্তফা জানিয়েছেন উচ্চ আদালত তাঁর মনোনয়নপত্র বৈধ মর্মে রায় প্রদান করেছেন। ফলে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকরতে তার আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার দুপুরে সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিষয়টি অবগত করেন।
সম্মেলনে তিনি বলেন, আগামী ২১ জুন অনুষ্ঠেয় সিসিক নির্বাচনে আমি একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। ২৫ মে মনোনয়ন যাচাই বাছাইকালে আয়কর রিটার্ণ জমা না দেয়ার কারণে আমার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
ওইদিনই আমি কর অফিসে যোগাযোগ করে আয়কর রিটার্ণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেই। কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তাকে কার্যালয়ে না পাওয়ায় আমাকে বলা হয়, রোববার বেলা ১২টার মধ্যে আয়কর রিটার্ণের কাগজ দেয়া হবে। কিন্তু বেলা ৩টা পর্যন্ত আয়কর রিটার্ণের কাগজ না পাওয়ায় আমি অফিসের সিনিয়র কর্মকর্তার নিকট অবিহিত করি। এর ১৫-২০ মিনিটের মধ্যে রিটার্ণের কাগজ আমার হাতে আসে। ২৮ মে কাগজটি নিয়ে নির্বাচন কমিশন অফিসে যাই এবং সেখান থেকে বিভাগীয় কমিশনার বরাবর আপিল জমা দেই। আমাকে বলা হয়, ৩০ মে আপিল শুনানী হবে। অত্যন্ত দুঃখের বিষয় বিভাগীয় কমিশনার ওইদিনই আপিল খারিজ করে দেন। ২৯ মে টেলিফোনের মাধ্যমে আপিল খারিজের সংবাদটি আমাকে জানানো হয়।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আপিল খারিজ হওয়ার পর আমি আইনজীবী ব্যারিষ্টার ফয়েজ আহমেদের মাধ্যমে উচ্চ আদালতের দ্বারস্থ হই। এরই পরিপ্রেক্ষিতে গত ৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোট ডিভিশনের বিচারপতি কামরুল কাদের ও মো. শওকত আলী চৌধুরীর যৌথ বেঞ্চ আমার মনোনয়পত্রটি বৈধ বলে রায় প্রদান করেন। বিচারপতিদ্বয় গত ২৮ মে বিভাগীয় কমিশনার কর্তৃক আপিল খারিজ করাকে সম্পূর্ণভাবে অবৈধ বলে উল্লেখ করেন। আদালতের আদেশে নির্বাচন কমিশন অনতিবিলম্বে প্রার্থীর প্রতীক বরাদ্দের নির্দেশনা দেন। তাই, তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা রইল না। তিনি বলেন, তার পক্ষে এডভোকেট ইসরাত জাহান ও ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ মামলা পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।