শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:২৪
আজকের সর্বশেষ সবখবর

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে সিলেটে সংহতি সমাবেশ

ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

# আদিবাসীদের ভুমি ও ভাষার অধিকার নিশ্চিত করার দাবি

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবিতে শুক্রবার বিকেলে সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সিলেটের আহবায়ক, জাসদ সভাপতি লোকমান আহমদ ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সিলেটের সদস্য সচিব, বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সঞ্চালনায় সংহতি সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকারকর্মী তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, সম্মিলিত সামাজিক আন্দোলনের নির্বাহী সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রোবায়েত ফেরদৌস, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, জাসদ’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মহসিন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান, পার্বত্য চট্টগ্রাম বাস্তবায়ন আন্দোলনের যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খায়রুল ইসলাম চৌধুরী, আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এন্ড্রু সোলেমার প্রমূখ।

সংহতি সমাবেশে সুলতানা কামাল বলেন, ক্ষমতার বাইরে থাকলে রাজনৈতিক দায় চলে যায়না। আমরা সবাই জানি কাদের হাতে পার্বত্য চট্রগ্রাম ছেড়ে দেওয়া হয়েছে। পার্বত্য চুক্তি নিয়ে খুব কম কথা বলা হয়, এটা শুধু আদিবাসীদের সমস্যা নয়। যারা সকলের চুক্তি ভঙ্গ করে তাদের বিরুদ্ধে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে বহু জাতি বহু ভাষার মানুষজন বসবাস করে। এটিই হচ্ছে একটি দেশের সৌন্দর্য। আর এই সকল জাতির, ধর্মের, ভাষার মানুষের অধিকার নিশ্চিত করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এমন রাষ্ট্র গঠন করতে হবে যেন কোন একটি ধর্মের কিংবা কোন জাতীর জন্য না হয়। সকল জাতির সকল ভাষার মানুষের জন্য হবে রাষ্ট্র।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।