সিলেট নগরীর নাইওরপুল পয়েন্টে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৫ জুন) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সফিক আহমদ (৬২)। তিনি সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকার ৭৩ নং বাসার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ।
তিনি জানান, কুমারপাড়ার দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক (যশোর-ট ১১-৪৯৯১) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে (সিলেট মেট্রো-হ ১১-১৪১৯) চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর পথচারীরা ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
