মঙ্গলবার , ৩০ মে ২০২৩, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৩৫
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ট্যাংক লরি মিছিল আজ

সিলেটের সকাল রিপোর্ট:
মে ৩০, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট শহরতলীর পীরেরবাজারে গত শুক্রবার সকালে আর রহমান এন্ড সন্স সিএনজি ফিলিং স্টেশনে হামলার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে আজ বুধবার নগরীতে ট্যাংকলরি মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা মিছিলটি বের হবে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হবে। সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
আন্দোলনকারীদের দাবি-দাওয়ার মধ্যে রয়েছে-পেট্রোল পাম্প, সিএনজি ফিলিং স্টেশন, মালিক ও শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত, শাহপরান থানার ওসিকে প্রত্যাহার, ফিলিং স্টেশন ও ট্যাংকলরি থেকে চাঁদাবাজি বন্ধ। এসব দাবি মানা না হলে আগামী রোববার সকাল ৬টা থেকে পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, ট্যাংক লরি ও এলপিজি স্টেশনে কর্মবিরতি।
সিলেট বিভাগ পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, পেট্রোল পাম্পে হামলার পর ব্যবসায়ীরা অনেকটা নিরাপত্তাহীন। ফিলিং স্টেশনে হামলাকারীরাও এখনো গ্রেফতার হয়নি। যে কারণে তারা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।